সরকারি চাকরির MCQ (১০ম গ্রেড): ২৭টি প্রশ্ন ব্যাখ্যাসহ | ফ্রি PDF
সরকারি চাকরির প্রস্তুতিতে অনেক পরীক্ষার্থীর বড় সমস্যা হলো কোন প্রশ্নগুলো বারবার আসে, তা বুঝতে না পারা। উত্তর মুখস্থ করলেও ব্যাখ্যা না জানলে অপশন একটু ঘুরিয়ে দিলেই ভুল হয়ে যায়। তাই শুধু উত্তর নয়, প্রতিটি প্রশ্নের পেছনের কারণ বুঝে পড়া জরুরি।
এই পোস্টে ১০ম গ্রেডের সরকারি চাকরির পরীক্ষায় আসা ২৭টি MCQ ব্যাখ্যাসহ দেওয়া হয়েছে। প্রশ্নগুলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক (১০ম গ্রেড) - ২০২৪ পরীক্ষার। বিষয় ধরে সাজানো প্রশ্নের সঙ্গে পাবেন মনে রাখার টিপ, শর্টকাট পয়েন্ট, ৭ দিনের রুটিন ও সাধারণ ভুলের তালিকা। পুরো পোস্টটি পড়ে শেষে ফ্রি PDF ডাউনলোড করে নিন।
এক নজরে এই MCQ সেট
| বিষয় | তথ্য |
|---|---|
| মোট প্রশ্ন | ২৭টি |
| বাংলা | ৮টি (প্রশ্ন ১–৮) |
| বিজ্ঞান ও প্রযুক্তি | ৮টি (প্রশ্ন ৯–১৬) |
| বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি | ১১টি (প্রশ্ন ১৭–২৭) |
| প্রশ্নের ধরন | বহুনির্বাচনি (ক, খ, গ, ঘ) |
| উত্তর ও ব্যাখ্যা | প্রতিটি প্রশ্নে আছে |
| উৎস | প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, উপ-সহকারী পরিচালক (১০ম গ্রেড) - ২০২৪ |
| কাদের জন্য উপযোগী | ১০ম গ্রেড ও সমমানের সরকারি চাকরির পরীক্ষার্থী |
| ডাউনলোড | ফ্রি PDF (পোস্টের শেষে) |
বাংলা MCQ ও ব্যাখ্যা (প্রশ্ন ১–৮)
বাংলা সাহিত্য MCQ
মনে রাখার টিপ: লেখকের নাম দেখেই গ্রন্থের ধরন (কাব্যগ্রন্থ, অভিভাষণ, উপন্যাস) গুলিয়ে ফেলবেন না। কোন রচনা কোন ধরনের, তা লেখকের নামের পাশে লিখে রাখুন।
১. 'যৌবনের গান' কাজী নজরুল ইসলামের একটি–
ক. কাব্যগ্রন্থ খ. অভিভাষণ গ. নাটিকা ঘ. উপন্যাস
উত্তর: খ। ব্যাখ্যা: ১৯৩২ সালে সিরাজগঞ্জে মুসলিম যুবসমাজের অভিনন্দনের উত্তরে তাদের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম যে ভাষণ দিয়েছিলেন তারই পরিমার্জিত লিখিত রূপ হলো- 'যৌবনের গান'। ভাষণের পরিমার্জিত লিখিত রূপকে অভিভাষণ বলা হয়। এর একটি বিখ্যাত উক্তি হলো- "বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে।"
২. কবি জসীমউদদীন কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন?
ক. রাজশাহী বিশ্ববিদ্যালয় খ. ঢাকা বিশ্ববিদ্যালয় গ. করাচি বিশ্ববিদ্যালয় ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়
উত্তর: খ। ব্যাখ্যা: পল্লিকবি জসীমউদদীন ১৯৩৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক নিযুক্ত হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তার বিখ্যাত 'কবর' কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়। এছাড়া ড. হরপ্রসাদ শাস্ত্রী, ড. মুহম্মদ শহীদুল্লাহ, আশুতোষ ভট্টাচার্য, মুহাম্মদ আবদুল হাই, মুনীর চৌধুরী, আহমদ শরীফ প্রমুখ বিখ্যাত ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।
বাংলা ব্যাকরণ: কারক, কর্তা ও অব্যয় MCQ
মনে রাখার টিপ: কারক চিনতে হলে আগে দেখুন বাক্যে ক্রিয়ার সঙ্গে শব্দটির সম্পর্ক কী। ভয়, বিচ্যুতি বা জন্ম বোঝালে সাধারণত অপাদান কারক হয়। অব্যয়ের ক্ষেত্রে দেখুন সেটি দুটি বাক্য বা পদকে জুড়ছে কি না।
৩. যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। বাক্যে বাঘের শব্দটি–
ক. অধিকরণে ৫মী খ. অপাদানে ৬ষ্ঠী গ. অপাদানে ৭মী ঘ. অধিকরণে ৬ষ্ঠী
উত্তর: খ। ব্যাখ্যা: যা থেকে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরব্ধ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। 'যেখানে বাঘের ভয়' বাক্যে 'বাঘের' শব্দটি ভয় অর্থে অপাদান কারক এবং 'এর' অনুযায়ী ৬ষ্ঠী বিভক্তি হয়েছে।
৪. 'রাজায় রাজায় লড়াই' এখানে রাজায় রাজায় কী জাতীয় কর্তা?
ক. ব্যতিহার খ. প্রযোজক গ. প্রযোজ্য ঘ. মুখ্য
উত্তর: ক। ব্যাখ্যা: কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন- রাজায়-রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত। বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।
৫. 'তিনি সৎ, তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে'– বাক্যে 'তাই' কোন প্রকারের অব্যয়?
ক. বিভক্তিসূচক খ. সংকোচক গ. বিয়োজক ঘ. সংযোজক
উত্তর: ঘ। ব্যাখ্যা: যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন ঘটায় তাকে সংযোজক অব্যয় বলে। 'তিনি সৎ, তাই সকলেই তাকে শ্রদ্ধা করে'– এখানে 'তাই' অব্যয়টি দুটি বাক্যের সংযোজন ঘটাচ্ছে। সুতরাং এটি সংযোজক অব্যয়। ও, এবং, আর, সুতরাং, অধিকন্তু এগুলো সংযোজক অব্যয়।
উপসর্গ ও শব্দভান্ডার MCQ
মনে রাখার টিপ: দেশি, তৎসম, তদ্ভব, ফারসি, আরবি, তুর্কি ও পর্তুগিজ শব্দ আলাদা আলাদা তালিকা করে উদাহরণসহ মুখস্থ করুন। উপসর্গের অর্থ মনে রাখতে প্রতিটি অর্থের পাশে একটি করে শব্দ লিখে রাখুন।
৬. 'বিজ্ঞান' শব্দে 'বি' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. উত্তম খ. আতিশয্য গ. বিশেষ রূপে ঘ. সাদৃশ্য
উত্তর: গ। ব্যাখ্যা: 'বিজ্ঞান' শব্দের 'বি' উপসর্গ 'বিশেষ রূপে' ব্যবহৃত হয়েছে। 'বি' উপসর্গজাত আরও শব্দ- বিশুদ্ধ, বিবস্ত্র, বিতর্ক, বিধৃত, বিফল, বিপথ ইত্যাদি। 'উত্তম' অর্থে 'সু'; 'আতিশয্য' অর্থে 'পরা, নি, সু, অতি' এবং 'সাদৃশ্য' অর্থে 'উপ' উপসর্গ ব্যবহৃত হয়।
৭. নিচের কোনটি দেশি শব্দ?
ক. ডাব খ. ধর্ম গ. তোশক ঘ. হাত
উত্তর: ক। ব্যাখ্যা: বাংলাদেশের আদি জনগোষ্ঠীর ভাষার যে শাব্দিক উপাদান এখনো বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেগুলোকে দেশি শব্দ বলে। যেমন- ডাব, হাঁড়ি, ঢেঁকি, কুলা, লাউ, মই, চুলা, ঝাঁটা, জলপাই ইত্যাদি। ধর্ম, তোশক ও হাত যথাক্রমে তৎসম, ফরাসি ও তদ্ভব শব্দ।
৮. 'চশমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. আরবি খ. ফারসি গ. তুর্কি ঘ. পর্তুগিজ
উত্তর: খ। ব্যাখ্যা: 'চশমা' শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে। আরও কতিপয় ফারসি শব্দ- বাদশাহ, নমুনা, নালিশ, রসদ, চাকর, সবজি, বালিশ ইত্যাদি। আরবি শব্দ- নগদ, কলম, যাকাত, হালাল, হারাম, বাকি; তুর্কি- বাবা, বাবুর্চি, কুর্নিশ, কফি, লাশ; পর্তুগিজ- আনারস, গির্জা, বোতাম, গুদাম, তোয়ালে ইত্যাদি।
বিজ্ঞান ও প্রযুক্তি MCQ ও ব্যাখ্যা (প্রশ্ন ৯–১৬)
মানবদেহ, আলো ও প্রাকৃতিক দুর্যোগ MCQ
মনে রাখার টিপ: রংধনু ও মরীচিকা দুটোই আলোর আচরণ থেকে তৈরি হয়, কিন্তু কারণ আলাদা। রংধনুর ক্ষেত্রে প্রতিসরণ ও বিচ্ছুরণ, মরীচিকার ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মনে রাখুন।
৯. What percentage of the human body is water?
ক. 35% খ. 65% গ. 55% ঘ. 75%
উত্তর: খ। ব্যাখ্যা: পানি দেহের এক আবশ্যিক প্রাণরক্ষাকারী উপাদান। মানুষের শরীরে প্রায় ৬৫ ভাগ পানি থাকে। মহিলাদের দেহে Subcutaneous মেদকলার পরিমাণ বেশি থাকায় পানির পরিমাণ পুরুষের তুলনায় কম।
১০. In which two places mirages are usually seen?
ক. Desert & pitch road খ. Sea & sky গ. Mountain & sky ঘ. Mountain & sea
উত্তর: ক। ব্যাখ্যা: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে মরীচিকা সৃষ্টি হয়। মরীচিকা মরুভূমি ও পিচের রাস্তায় খুবই পরিচিত দৃশ্য। মরুভূমি বা পিচের রাস্তা উত্তপ্ত থাকার কারণে এর কাছাকাছি থাকা উত্তপ্ত বাতাস হালকা হয়ে উপরের দিকে চলে যায়। এজন্য উপরের বাতাসের তুলনায় নিচের বাতাসের ঘনত্ব কম থাকে। ফলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে এবং মরীচিকার সৃষ্টি হয়।
১১. What is caused by refraction of light?
ক. Rainbow খ. Solar Eclipse গ. Luner Eclipse ঘ. UV rays
উত্তর: ক। ব্যাখ্যা: আলোর প্রতিসরণের কারণে রংধনু (Rainbow) তৈরি হয়। বৃষ্টির কণার উপর সূর্যের আলো পড়লে আলো বৃষ্টির কণায় প্রবেশ করে এবং বিচ্ছুরিত হয়ে সাতটি ভিন্ন রঙের ব্যান্ড তৈরি করে, যাকে রংধনু বলা হয়। এক্ষেত্রে বৃষ্টির কণা প্রিজমের কাজ করে।
১২. What does the word Tsunami mean?
ক. Earthquake খ. Storm গ. Cyclone ঘ. Harbour Wave
উত্তর: ঘ। ব্যাখ্যা: সুনামি একটি জাপানি শব্দ, যার আক্ষরিক অর্থ হলো পোতাশ্রয়ের ঢেউ (Harbour Wave)। সাগরতলে ভূমিকম্পের ফলে সুনামি হয়।
প্রযুক্তি ও আধুনিক আবিষ্কার MCQ
মনে রাখার টিপ: আবিষ্কার ও প্রতিষ্ঠার প্রশ্নে ব্যক্তির নাম, দেশ ও সাল একসঙ্গে মুখস্থ করুন। X-ray ও Maglev ট্রেনের মতো বিষয়ে প্রযুক্তির মূল নীতিটি এক লাইনে লিখে রাখলে অপশন গুলিয়ে যায় না।
১৩. X-ray is–
ক. the flow of positive charge খ. Electromagnetic wave গ. The flow of natural particles ঘ. The flow of electron
উত্তর: খ। ব্যাখ্যা: X-ray হলো এক ধরনের বিকিরণ, যা আসলে Electromagnetic wave বা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। X-ray উচ্চ শক্তিসম্পন্ন এবং দেহ সহ বেশিরভাগ বস্তুর মধ্য দিয়ে প্রবেশ করতে পারে। চিকিৎসাবিজ্ঞানে X-ray ব্যবহার করে দেহের অভ্যন্তরীণ টিস্যু এবং গঠনগুলোর ইমেজ বা চিত্র জেনারেট করা যায়।
১৪. Which train does not touch the rail tracks?
ক. Electric train খ. Diesel train গ. Magnetic train ঘ. Coal powered train
উত্তর: গ। ব্যাখ্যা: Magnetic train বা চুম্বকীয় ট্রেন হলো একমাত্র ট্রেন যা Rail track স্পর্শ করে না। এটি চুম্বকীয় লেভিটেশন (Magnetic Levitation/Maglev) প্রযুক্তি ব্যবহার করে।
১৫. Who is the pioneer of Artificial Intelligence (AI)?
ক. S.P. Huntington খ. John McCarthy গ. Stephen Hawking ঘ. Steve Jobs
উত্তর: খ। ব্যাখ্যা: ম্যাকার্থিকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়। তিনি একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা AI শব্দটি আবিষ্কার করেন।
১৬. Which Bangladeshi is the co-founder of YouTube?
ক. Zia Haider Rahman খ. Amit Chakma গ. Dipankar Talukder ঘ. Jawed Karim
উত্তর: ঘ। ব্যাখ্যা: আমেরিকান অনলাইনভিত্তিক শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ২০০৫ সালে চ্যাড হার্লি, স্টিভ চেন এবং জাওয়েদ করিমের দ্বারা প্রতিষ্ঠিত হয়। তন্মধ্যে জাওয়েদ করিম বাংলাদেশি বংশোদ্ভূত।
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি MCQ ও ব্যাখ্যা (প্রশ্ন ১৭–২৭)
বাংলাদেশ বিষয়াবলি MCQ
মনে রাখার টিপ: জেলার সংখ্যা, ব্যাংকের সংখ্যা ও সরকারি তালিকার তথ্য সময়ের সঙ্গে বদলাতে পারে। পরীক্ষার আগে এসব তথ্য সর্বশেষ সরকারি সূত্রে মিলিয়ে নিন। স্বীকৃতির তারিখগুলো (ভুটান, পূর্ব জার্মানি, সেনেগাল) পাশাপাশি রেখে মুখস্থ করুন।
১৭. The total border district of Bangladesh–
ক. 29 খ. 32 গ. 45 ঘ. 53
উত্তর: খ। ব্যাখ্যা: বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩২টি। তন্মধ্যে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা ৩০টি এবং মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা ৩টি (রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার)। একমাত্র রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয়দেশের সীমানা রয়েছে।
১৮. Which African country was the first to recognize Bangladesh as an independent state?
ক. South Africa খ. Nigeria গ. Egypt ঘ. Senegal
উত্তর: ঘ। ব্যাখ্যা: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল (১ ফেব্রুয়ারি ১৯৭২) এবং প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি (১১ জানুয়ারি ১৯৭২)। উল্লেখ্য, বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)।
১৯. Which is the first privatized bank of Bangladesh?
ক. National Bank Limited খ. Standard Bank Limited গ. Uttara Bank Limited ঘ. AB Bank Limited
উত্তর: ঘ। ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক আরব-বাংলাদেশ ব্যাংক লিমিটেড (AB Bank Limited)। এটি লিমিটেড হিসেবে আত্মপ্রকাশ করে ৩১ ডিসেম্বর ১৯৮১। উল্লেখ্য, বর্তমানে দেশে তফসিলি ব্যাংক ৬২টি।
২০. The name of the village of Shaheed Abu Sayed is–
ক. Pirganj খ. Babanpur গ. Parbatipur ঘ. Mahimaganj
উত্তর: খ। ব্যাখ্যা: শহীদ আবু সাঈদ ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী ও প্রথম শহীদ। তিনি ১৬ জুলাই ২০২৪ পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে মারা যান। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে।
২১. Which country is shifting the remains of its soldiers killed in World War-II from Mainamoti war cemetery?
ক. Japan খ. USA গ. Germany ঘ. Russia
উত্তর: ক। ব্যাখ্যা: ২৬ নভেম্বর ২০২৪ জাপান কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি (যুদ্ধসমাধি) থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৩ জন জাপানি সৈন্যের দেহাবশেষ সরিয়ে নিয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিশ্বের ১৩ দেশের ৭৩৭ জন সৈন্যকে ময়নামতি ওয়ার সিমেট্রিতে সমাহিত করা হয়েছিল।
আন্তর্জাতিক সংস্থা ও দিবস MCQ
মনে রাখার টিপ: আন্তর্জাতিক সংস্থার প্রশ্নে সদর দপ্তরের শহর, বিচারক বা সদস্যসংখ্যা, মেয়াদ ও প্রতিষ্ঠার সাল একসঙ্গে লিখে রাখুন। দিবসের প্রশ্নে তারিখ ও দিবসের নাম জোড়া করে মুখস্থ করুন।
২২. The target year of achieving the ‘SDGs’ is–
ক. 2030 খ. 2021 গ. 2025 ঘ. 2041
উত্তর: ক। ব্যাখ্যা: টেকসই উন্নয়ন অভীষ্ট (Sustainable Development Goals-SDGs) অর্জনের সময়সীমা ২০১৫-২০৩০ সাল। SDG-এর লক্ষ্য বা অভীষ্ট ১৭টি এবং সুনির্দিষ্ট লক্ষ্য ১৬৯টি।
২৩. The International Court of Justice has–
ক. 9 Judges খ. 11 Judges গ. 15 Judges ঘ. 21 Judges
উত্তর: গ। ব্যাখ্যা: নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (International Court of Justice)-এর বিচারক সংখ্যা ১৫ জন এবং বিচারকদের মেয়াদ ৯ বছর। আন্তর্জাতিক বিচার আদালতের সভাপতির মেয়াদ ৩ বছর। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক সংখ্যা ১৮ জন।
২৪. International Day of Disappeared is–
ক. 30 June খ. 25 April গ. 30 August ঘ. 27 March
উত্তর: গ। ব্যাখ্যা: প্রতিবছর ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়। ২০১১ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
অর্থনীতি, রাজনীতি ও সমসাময়িক বই MCQ
মনে রাখার টিপ: সাম্প্রতিক বইয়ের প্রশ্নে বইয়ের নাম, লেখক ও প্রকাশের বছর একসঙ্গে মনে রাখুন। যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের প্রতীক (হাতি ও গাধা) পাশাপাশি রেখে মুখস্থ করুন।
২৫. Money market is a market for–
ক. risk free assets খ. long-term fund গ. short-term fund ঘ. hedge fund
উত্তর: গ। ব্যাখ্যা: মুদ্রা বাজার একটি দেশের আর্থিক বাজারের অবিচ্ছেদ্য অংশ। আর্থিক বাজারের এ অংশে আর্থিক প্রতিষ্ঠানগুলোর হাতে থাকা স্বল্পমেয়াদি (Short-term) ধারযোগ্য তহবিল লেনদেন হয়ে থাকে।
২৬. The election symbol of US Republican party is–
ক. Ass খ. Elephant গ. Deer ঘ. Lion
উত্তর: খ। ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রতীক হাতি। অন্যদিকে, ডেমোক্রেট দলের প্রতীক গাধা।
২৭. Who is the writer of the book ‘Nexus’?
ক. Helen Keller খ. Yuval Noah Harari গ. Gabriel Garsia Marquez ঘ. Michel Foucault
উত্তর: খ। ব্যাখ্যা: ২০২৪ সালে প্রকাশিত Nexus গ্রন্থটির লেখক Yuval Noah Harari। তার অন্যান্য গ্রন্থের মধ্যে Sapiens : A Brief History of Humankind জগদ্বিখ্যাত। উল্লেখ্য, Yuval Noah Harari একজন ইসরাইলি।
উদাহরণ ও ব্যবহারিক প্রয়োগ
শর্টকাট পয়েন্ট
- অপাদান কারক: যা থেকে ভয়, বিচ্যুতি বা জন্ম বোঝায়, সেখানে অপাদান। 'এর' বিভক্তি হলে ৬ষ্ঠী (প্রশ্ন ৩)।
- ব্যতিহার কর্তা: একই জাতীয় ক্রিয়া একসঙ্গে সম্পাদনকারী দুই কর্তা, যেমন রাজায়-রাজায় (প্রশ্ন ৪)।
- সংযোজক অব্যয়: ও, এবং, আর, সুতরাং, অধিকন্তু (প্রশ্ন ৫)।
- শব্দের উৎস: ফারসি শব্দ চশমা, বাদশাহ, নালিশ; আরবি শব্দ নগদ, কলম, যাকাত; তুর্কি শব্দ বাবা, বাবুর্চি, কফি; পর্তুগিজ শব্দ আনারস, গির্জা, বোতাম (প্রশ্ন ৭–৮)।
- আলোর আচরণ: রংধনু আলোর প্রতিসরণে, মরীচিকা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে (প্রশ্ন ১০–১১)।
- সংখ্যা মনে রাখুন: SDG-র সময়সীমা ২০৩০, আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক ১৫ জন, গুম প্রতিরোধ দিবস ৩০ আগস্ট (প্রশ্ন ২২–২৪)।
৭ দিনের প্রস্তুতি রুটিন
| দিন | পড়ার বিষয় | প্রশ্ন নম্বর |
|---|---|---|
| ১ম দিন | বাংলা সাহিত্য ও কারক, কর্তা | ১–৪ |
| ২য় দিন | অব্যয়, উপসর্গ ও শব্দভান্ডার | ৫–৮ |
| ৩য় দিন | মানবদেহ, আলো ও প্রাকৃতিক দুর্যোগ | ৯–১২ |
| ৪র্থ দিন | প্রযুক্তি ও আধুনিক আবিষ্কার | ১৩–১৬ |
| ৫ম দিন | বাংলাদেশ বিষয়াবলি | ১৭–২১ |
| ৬ষ্ঠ দিন | আন্তর্জাতিক সংস্থা, দিবস, অর্থনীতি ও বই | ২২–২৭ |
| ৭ম দিন | সব প্রশ্নের দ্রুত পুনরাবৃত্তি ও ভুল হওয়া প্রশ্ন আলাদা করে পড়া | ১–২৭ |
গুরুত্বপূর্ণ টিপস ও সাধারণ ভুল
- শুধু উত্তরের অক্ষর মুখস্থ করবেন না। পরীক্ষায় অপশনের ক্রম বদলে যেতে পারে, তাই উত্তরের মূল শব্দটি মনে রাখুন।
- ব্যাখ্যা পড়ে একই ধরনের অন্য শব্দ বা তথ্যও শিখে নিন। যেমন প্রশ্ন ৭ ও ৮-এর ব্যাখ্যায় দেশি, ফারসি, আরবি, তুর্কি ও পর্তুগিজ শব্দের তালিকা আছে।
- সাল, তারিখ ও সংখ্যা গুলিয়ে ফেলা সাধারণ ভুল। ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১), পূর্ব জার্মানি (১১ জানুয়ারি ১৯৭২) ও সেনেগাল (১ ফেব্রুয়ারি ১৯৭২)-এর স্বীকৃতির তারিখ পাশাপাশি রেখে মুখস্থ করুন।
- জেলা, ব্যাংক ও সংস্থার সদস্যসংখ্যার মতো তথ্য বদলাতে পারে। পরীক্ষার আগে সর্বশেষ সরকারি সূত্রে মিলিয়ে নিন।
- ইংরেজিতে লেখা প্রশ্নের অপশন ভালো করে পড়ুন। বানান বা শব্দ সামান্য আলাদা হলেও অর্থ বদলে যেতে পারে।
- প্রতিদিন পড়া শেষে ভুল হওয়া প্রশ্নগুলো আলাদা খাতায় লিখে রাখুন এবং সপ্তম দিনে সেগুলো আবার পড়ুন।
PDF ডাউনলোড করুন
প্রস্তুতির সময় অফলাইনে পড়তে বা প্রিন্ট করে রাখতে নিচের লিংক থেকে ফ্রি PDF ডাউনলোড করুন। ২৭টি MCQ উত্তর ও ব্যাখ্যাসহ এক ফাইলে পাবেন।
| PDF-এর নাম | বিবরণ | বিষয় ও প্রশ্নসংখ্যা |
|---|---|---|
| ১০ম গ্রেড সরকারি চাকরির MCQ (ব্যাখ্যাসহ) | উত্তর ও ব্যাখ্যাসহ ২৭টি MCQ | বাংলা, বিজ্ঞান ও প্রযুক্তি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মোট ২৭টি |
Frequently Asked Questions
চাকরির প্রস্তুতি শুরু হোক এখান থেকেই
Comments (0)
Be the first to comment.