Home / Blog / Question Bank / প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহকারী পরিচালক (৯ম গ্রেড) প্রশ্নব্যাংক ২০২৪
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহকারী পরিচালক (৯ম গ্রেড) প্রশ্নব্যাংক ২০২৪
Question Bank Published by BD Career Hub 21 views

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহকারী পরিচালক (৯ম গ্রেড) প্রশ্নব্যাংক ২০২৪

০১. 'দারোগা' শব্দটি যে ভাষা থেকে আগত–

ক. আরবি

খ. ফারসি

গ. তুর্কি

ঘ. পর্তুগিজ

উত্তর: গ

ব্যাখ্যা: 'দারোগা' শব্দটি তুর্কি ভাষা থেকে আগত। তুর্কি ভাষার আরও কিছু শব্দ- চাকর, চাকু, তোপ, কুলি, বারুর্চি, লাশ, বাবা, বেগম, কাঁচি ইত্যাদি।


০২. বাংলা কাব্যের 'চিত্ররূপময়' কবি–

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. জীবনানন্দ দাশ

গ. শামসুর রাহমান

ঘ. বুদ্ধদেব বসু

উত্তর: খ

ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতা সম্পর্কে 'চিত্ররূপময়' অভিধাটি দেন। এছাড়া জীবনানন্দকে কবি বুদ্ধদেব বসু 'নির্জনতার কবি', অন্নদাশঙ্কর রায় 'উজ্জ্বলতম কবি', দিলীপকুমার গুপ্ত 'রূপসী বাংলার কবি' উপাধি দেন। এছাড়া তিনি ধূসরতার কবি, তিমির হননের কবি, ঝরাপালকের কবি ইত্যাদি অভিধায় ভূষিত হয়েছেন।


০৩. 'সংহার' শব্দটির সন্ধি-বিচ্ছেদ–

ক. সং + হার

খ. সম + হার

গ. সঙ + হার

ঘ. সন + হার

উত্তর: খ

ব্যাখ্যা: ম্-এর পর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে, ম্ স্থলে অনুস্বার (ং) হয়। যেমন: সম + হার = সংহার, সম + বাদ = সংবাদ, সম + লাপ = সংলাপ ইত্যাদি।


০৪. কোন বাক্যে কমার অসংগত প্রয়োগ ঘটেছে?

ক. কেউই জানে না, সে কোথায় গেছে।

খ. বেশ, তাই হবে।

গ. তার কাঁধে বিরাট বোঝা, হাতে লাঠি।

ঘ. তুমিও যাবে, আমিও যাবে।

উত্তর: ঘ

ব্যাখ্যা: বাংলায় কোনোকিছু লিখতে গিয়ে যত ধরনের যতিচিহ্ন ব্যবহার করা হয় তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কমা। বাক্যের ভেতরের বিরামচিহ্ন হলো কমা। কমাকে বাংলায় পাদচ্ছেদ বলে। কমায় 'এক' উচ্চারণ করার সমান সময় থামতে হয়। যেমন– একে একে চলিয়া যাবে সবাই, তুমিও যাবে আমিও যাব, মিছে ভাব ভাই।


০৫. নিচের কোন বিরামচিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?

ক. সেমিকোলন

খ. ড্যাশ

গ. কোলন

ঘ. হাইফেন

উত্তর: ঘ

ব্যাখ্যা: সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহার হয়। একে সংযোগ চিহ্নও বলে। যেমন– এ আমাদের শ্রদ্ধা-অভিনন্দন, আমাদের প্রীতি-উপহার।


০৬. বাবাকে বড্ড ভয় পাই। – কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তৃকারকে দ্বিতীয়া

খ. কর্তৃকারকে চতুর্থী

গ. অপাদান কারকে চতুর্থী

ঘ. কর্মে দ্বিতীয়া

উত্তর: গ

ব্যাখ্যা: যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। তাই 'বাবাকে বড্ড ভয় পাই' এটি অপাদান কারক এবং চতুর্থী বিভক্তি।


০৭. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক. আশীষ

খ. আশিস

গ. আসিশ

ঘ. আশিশ

উত্তর: খ

ব্যাখ্যা: শুদ্ধ বানান হলো– আশিস। এটি একটি সংস্কৃতজাত শব্দ যার অর্থ– আশীর্বাদ, দোয়া, শুভেচ্ছা।


০৮. 'বচন' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক. ধ্বনিতত্ত্ব

খ. বাক্য প্রকরণ

গ. পদক্রম

ঘ. রূপতত্ত্ব

উত্তর: ঘ

ব্যাখ্যা: শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় বচন, লিঙ্গ, সমাস, উপসর্গ ও অনুসর্গ, প্রকৃতি-প্রত্যয়, কাল, পুরুষ, অনুজ্ঞা, পদ প্রকরণ ইত্যাদি।


০৯. 'সিকি' কোন ধরনের শব্দ?

ক. অংকবাচক

খ. গণনাবাচক

গ. পূরণবাচক

ঘ. তারিখবাচক

উত্তর: খ

ব্যাখ্যা: এক এককের চার ভাগের এক ভাগ হলো চৌথা, সিকি বা পোয়া। এটি গণনাবাচক শব্দ। একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায়, তাই পরিমাণ বা গণনাবাচক সংখ্যা।


১০. The synonym of 'Autography' is–

ক. Graphical thing

খ. Writing about

গ. Graph Sheet

ঘ. Painting on graph

উত্তর: খ

ব্যাখ্যা: Autography (n) অর্থ স্বহস্তে লিখন। অর্থাৎ এটি লেখাসংক্রান্ত একটি বিষয়। প্রদত্ত option-গুলোর মধ্যে 'writing about' autography-এর synonym হবে।


১১. A person with the same name as another–

ক. anonymous

খ. pseudonym

গ. nickname

ঘ. namesake

উত্তর: ঘ

ব্যাখ্যা: Namesake অর্থ একই নামে অভিহিত ব্যক্তি, অর্থাৎ person with the same name as another. এছাড়া, anonymous - নামহীন, pseudonym - ছদ্মনাম, nickname - ডাকনাম।


১২. Please inform my family — my illness.

ক. of

খ. about

গ. into

ঘ. on

উত্তর: খ

ব্যাখ্যা: Inform sb about sth অর্থাৎ কাউকে কোনো বিষয় সম্পর্কে অবহিত করা অর্থে about-এর ব্যবহার যথার্থ।


১৩. Which of the following word is spelt wrong?

ক. Commitment

খ. Disciplinary

গ. Jewelery

ঘ. Absorption

উত্তর: গ

ব্যাখ্যা: Option-গুলোর মধ্যে ভুল বানান রয়েছে (গ)-তে। শুদ্ধরূপ হবে- Jewellery, অর্থ- অলংকার।


১৪. I — finish my report because I had problem with my computer.

ক. can not

খ. could not

গ. do not

ঘ. have not

উত্তর: খ

ব্যাখ্যা: Because-এর পরের clause-টি past tense-এ থাকায় এর পূর্ববর্তী clause-টিও past tense-এ হবে। তাই option (খ) could not সঠিক উত্তর।


১৫. The quote "All that glitters is not gold" is from which play of Shakespeare?

ক. Hamlet

খ. The Merchant of Venice

গ. Othello

ঘ. Romeo and Juliet

উত্তর: খ

ব্যাখ্যা: প্রদত্ত quotation-টি William Shakespeare-এর comedy 'The Merchant of Venice' থেকে নেওয়া হয়েছে। Prince of Morocco উক্ত উক্তিটি করেন। পরবর্তীতে এটি একটি বিখ্যাত প্রবাদের মর্যাদা পায় যার অর্থ- "চকচক করলেই সোনা হয় না"। এই নাটকের আরও কয়েকটি বিখ্যাত উক্তি হলো- 'I am never merry when I hear sweet music.' But love is blind and lovers cannot see./The pretty follies that themselves commit.'


১৬. 'Out and Out' means–

ক. Total

খ. Utter

গ. Sheer

ঘ. All of them

উত্তর: ঘ

ব্যাখ্যা: 'Out and Out' phrase-টির অর্থ সম্পূর্ণ, পুরোপুরি। Option-এর Total – সর্বমোট, Utter – সম্পূর্ণ, Sheer – সম্পূর্ণ। সুতরাং সঠিক উত্তর Option (ঘ) All of them যেহেতু সবগুলো option Out and Out-এর synonymous।


১৭. Past participle of "Wear" is–

ক. weared

খ. weard

গ. wore

ঘ. worn

উত্তর: ঘ

ব্যাখ্যা: Wear (পরিধান করা)-এর past এবং past participle form যথাক্রমে wore এবং worn।


১৮. Cricket is my favorite sports.– What type of sentence is this?

ক. Declarative

খ. Imperative

গ. Interrogative

ঘ. Exclamatory

উত্তর: ক

ব্যাখ্যা: Declarative sentence হলো বিবৃতিমূলক বাক্য যা দ্বারা কোনো সাধারণ বিবৃতি প্রকাশ পায়। প্রদত্ত sentenceটি একটি Declarative sentence। এছাড়া Imperative sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, Interrogative sentence দ্বারা প্রশ্নবোধক এবং Exclamatory sentence দ্বারা বিস্ময়সূচক বাক্য প্রকাশ পায়।


১৯. Shakespeare is known mostly for his–

ক. Poetry

খ. Plays

গ. Story

ঘ. Sonnets

উত্তর: খ

ব্যাখ্যা: William Shakespeare (1564-1616) একজন বিখ্যাত English Playwright। তিনি ছিলেন একাধারে একজন নাট্যকার, কবি ও অভিনেতা। কিন্তু তার রচিত নাটকগুলোর জন্যই তিনি সর্বাধিক পরিচিত। তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে- Hamlet, Macbeth, Romeo and Juliet, The Merchant of Venice, As You Like It, The Tempest, King Lear, Othello, Julius Caesar, Measure for Measure ইত্যাদি।


২০. Ahmed sold a t-shirt for Tk. 810, and gain 8%. How much did he purchase it for?

ক. Tk. 750

খ. Tk. 875

গ. Tk. 745

ঘ. Tk. 756

উত্তর: ক

ব্যাখ্যা: ধরি, T-Shirt-এর ক্রয়মূল্য 100 টাকা

8% লাভে বিক্রয়মূল্য (100 + 8) = 108 টাকা

বিক্রয়মূল্য 108 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা

∴ বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 100/108 টাকা

∴ বিক্রয়মূল্য 810 টাকা হলে ক্রয়মূল্য (100 × 810)/108 টাকা

\= 750 টাকা


২১. If a + b = 4 and ab = −12, then a−b equals to–

ক. ±8

খ. ±24

গ. ±2

ঘ. ±6

উত্তর: ক

ব্যাখ্যা: দেওয়া আছে,

a + b = 4

ab = −12

সুতরাং, (a − b)² = (a + b)² − 4ab

⇒ (a − b)² = (4)² − 4 × (−12)

⇒ (a − b)² = 16 + 48

⇒ (a − b)² = 64

⇒ (a − b) = ± 8


২২. A train of 220 m long is moving at 45 km/h. The time taken by the train to cross a tunnel of 260 m long is–

ক. 25 sec

খ. 35 sec

গ. 38 sec

ঘ. 40 sec

উত্তর: গ

ব্যাখ্যা: দেওয়া আছে, s = (220 + 260) = 480 m

v = 45 km/h

\= (45 × 1000)/3600 = 25/2 m/s

আমরা জানি,

s = vt

⇒ t = s/v = (480 × 2)/25 sec

\= 192/5 sec

\= 38.4 sec

≈ 38 sec


২৩. The average of a, b, c is 6 and a − b = 4, ab = 21, what is the value of c?

ক. 6

খ. 7

গ. 8

ঘ. 9

উত্তর: গ

ব্যাখ্যা: দেওয়া আছে,

(a + b + c)/3 = 6

⇒ a + b + c = 18

∴ c = 18 − (a + b) ... (i)

a − b = 4

এবং ab = 21

সুতরাং (a + b)² = (a − b)² + 4ab

⇒ (a + b)² = (4)² + 4 × 21

⇒ (a + b)² = 16 + 84

⇒ (a + b)² = 100

⇒ a + b = 10

(i) নং থেকে পাই,

c = 18 − 10

\= 8


২৪. Which Vitamin is not in the eggs?

ক. Vitamin-A

খ. Vitamin-B

গ. Vitamin-C

ঘ. Vitamin-D

উত্তর: গ

ব্যাখ্যা: ডিমে ভিটামিন সি নেই। ডিমের মধ্যে ভিটামিন- A, B, D ও E বিদ্যমান রয়েছে। ভিটামিন-সি রয়েছে টাটকা টক জাতীয় ফল ও তরিতরকারি; যেমন- কমলালেবু, বাতাবিলেবু, পাতিলেবু, আনারস, আঙুর, আম, জাম, আমলকি, টমেটো, শাক, বরবটি প্রভৃতিতে।


২৫. The object weights the most in–

ক. Polar Region

খ. Equatorial Region

গ. Hilltop

ঘ. Centre of Earth

উত্তর: ক

ব্যাখ্যা: পৃথিবীর যে-কোনো স্থানে কোনো বস্তুর ওজন পরিমাপ করা হোক না কেন সেখানে বস্তুর ওজন এর ভর ও অভিকর্ষজ ত্বরণের গুণফলের সমান হবে। বস্তুর ভর সর্বত্র সমান অর্থাৎ স্থানভেদে পরিবর্তিত হয় না কিন্তু ওজন স্থানভেদে পরিবর্তিত হয়। কারণ অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন। নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান বেশি হওয়ায় মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয়। একইভাবে পৃথিবীর কেন্দ্রে এর মান শূন্য হওয়ায় সেখানে যে-কোনো বস্তুর ওজন শূন্য।


২৬. Which is not a Viral Disease?

ক. Jaundice

খ. AIDS

গ. Pneumonia

ঘ. Pink Eye

উত্তর: গ

ব্যাখ্যা: নিউমোনিয়া হলো ব্যাকটেরিয়াজনিত রোগ। এই রোগের জীবাণুর নাম হলো streptococcus pneumoniae। এই রোগ সাধারণত ফুসফুসে হয়ে থাকে। অন্যদিকে জন্ডিস, এইডস এবং চোখ ওঠা হলো ভাইরাসজনিত রোগ।


২৭. Which one strengthens bones and teeth?

ক. Iodine

খ. Iron

গ. Magnesium

ঘ. Phosphorus

উত্তর: ঘ

ব্যাখ্যা: ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতের গঠন মজবুত করা, রক্ত জমাট বাঁধা, পেশি সংকোচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আয়োডিন থাইরয়েড গ্রন্থির কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। আয়রন রক্তের হিমোগ্লোবিনের অন্যতম প্রধান উৎস এবং ম্যাগনেসিয়াম শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।


২৮. What was the former name of Bhasan Char?

ক. Char Piya

খ. Char Kodom

গ. Nijhum Dweep

ঘ. Thengar Char

উত্তর: ঘ

ব্যাখ্যা: ভাসানচর বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের অন্তর্গত। এটি মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ। দ্বীপটি মূলত দুটি চর; যথা- ঠেঙ্গার চর এবং জালিয়ার চরের সমন্বয়ে গঠিত। এ দ্বীপেই রোহিঙ্গা আশ্রয়ন প্রকল্প নির্মাণ করা হয়েছে।


২৯. World Refugee Day is celebrated on–

ক. 20 June

খ. 20 January

গ. 20 August

ঘ. 20 December

উত্তর: ক

ব্যাখ্যা: ২০ জুন প্রতি বছর বিশ্বব্যাপী শরণার্থী দিবস হিসেবে পালিত হয়। ২০ জুন ২০০১ প্রথমবারের মতো জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশন (UNHCR)-এর উদ্যোগে বিশ্ব শরণার্থীদের দুর্দশা লাঘব করা এবং তাদের জন্য বিবিধ সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রয়াস হিসেবে দিবসটি পালিত হয়। আর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস এবং ২৫ জুন বিশ্ব সমুদ্র মৈত্রী দিবস হিসেবে পালিত হয়।


৩০. Which of the SDG goals speaks about women empowerment?

ক. SDG 5

খ. SDG 3

গ. SDG 9

ঘ. SDG 8

উত্তর: ক

ব্যাখ্যা: ২৫ সেপ্টেম্বর ২০১৫ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) গৃহীত হয়। ১৭টি লক্ষ্য বা অভীষ্ট ও ১৬৯টি সুনির্দিষ্ট উদ্দেশ্যসংবলিত এ কর্মপরিকল্পনার মেয়াদ ২০১৬-২০৩০ পর্যন্ত মোট ১৫ বছর। টেকসই উন্নয়নের ৫নং অভীষ্টে লিঙ্গ সমতা এবং নারী ও কন্যা শিশুদের অধিকার রক্ষা, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ও ভূমিকার মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার কথা বলা হয়েছে।


৩১. Which of the following is not a scandinavian country?

ক. Norway

খ. Sweden

গ. Netherlands

ঘ. Denmark

উত্তর: গ

ব্যাখ্যা: ইউরোপের আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক ও ফিনল্যান্ড এই পাঁচটি দেশ নিয়ে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল গঠিত।


৩২. Which country was the first to introduce old age pensions?

ক. Italy

খ. Sweden

গ. Germany

ঘ. Greece

উত্তর: গ

ব্যাখ্যা: অটো ভন বিসমার্ক-এর নেতৃত্বে বিশ্বের প্রথম দেশ হিসেবে জার্মানিতে বয়স্ক পেনশন চালু করা হয়েছিল। এটি কার্যকর হয় ১৮৮৯ সালে। মূলত এটি সামাজিক কল্যাণমূলক সংস্কারের অংশ যা শ্রমিকদের জীবনের মানোন্নয়ন ও সমাজতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন কমানোর জন্য গৃহীত হয়েছিল।


৩৩. Islam Khan transferred the capital of Bengal to Dhaka from where?

ক. Rajmahal

খ. Tanda

গ. Sonargaon

ঘ. Kolkata

উত্তর: ক

ব্যাখ্যা: বাংলার সুবেদার ইসলাম খান ১৬১০ সালে রাজমহল থেকে স্থানান্তরিত করে ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন এবং সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর।


৩৪. Which of the following is termed as the brain of the computer?

ক. Hardware

খ. CPU

গ. Software

ঘ. Motherboard

উত্তর: খ

ব্যাখ্যা: কম্পিউটারের মস্তিষ্ক বা Brain বলা হয় CPU বা Central Processing Unit কে। এটি প্রধান তিনটি অংশ- (i) ALU, (ii) Register ও (iii) Control Unit নিয়ে গঠিত।


৩৫. Name of the bank established under Bangladesh Police Welfare Trust is–

ক. Mutual Trust Bank

খ. Community Bank Bangladesh Ltd.

গ. IFIC Bank

ঘ. Trust Bank Bangladesh Ltd.

উত্তর: খ

ব্যাখ্যা: বাংলাদেশ পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্ট-এর অধীন প্রতিষ্ঠিত ব্যাংক হচ্ছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, যা ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশের ৫৯তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। এটি পুলিশ সদস্য, তাদের পরিবার এবং সাধারণের জন্য ব্যাংকিং সেবা প্রদান করে এবং কমিউনিটিভিত্তিক আর্থিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেয়।


৩৬. How many electoral votes did Donald Trump get in the last US Presidential election?

ক. 292

খ. 272

গ. 226

ঘ. 312

উত্তর: ঘ

ব্যাখ্যা: ২০২৪ সালের ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনীত ডোনাল্ড ট্রাম্প ৩১২টি ইলেক্টোরাল ভোট পেয়ে বিজয়ী হন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ২৭০টি ইলেক্টোরাল ভোট লাভ করতে হয়।


৩৭. Who is the proponent of the concept of Three Zeros?

ক. Amartya Sen

খ. Dr. Muhammad Yunus

গ. Simon H. Johnson

ঘ. Bill Gates

উত্তর: খ

ব্যাখ্যা: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, নোবেল জয়ী, সামাজিক আন্দোলনের প্রবক্তা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈশ্বিক টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা হলো- থ্রি জিরো বা তিন শূন্য তত্ত্ব। তার মতে, টেকসই উন্নয়নের জন্য বিশ্বকে অবশ্যই একটি নীতি গ্রহণ করতে হবে। নীতিগুলো হলো- i. Zero poverty (শূন্য দারিদ্র্য) ii. Zero Unemployment (শূন্য বেকারত্ব) ও iii. Zero net Carbon Emission (শূন্য কার্বন নির্গমন)। থ্রি জিরো পরিকল্পনা অর্জনের জন্য প্রয়োজন- i. তারুণ্যের শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগানো, ii. প্রযুক্তির শক্তি ব্যবহার, iii. ব্যবসাকে সামাজিক ব্যবসায় রূপান্তর ও iv. সুশাসন নিশ্চিত করা।


৩৮. Who is the Architect of third terminal of Shajalal International Airport?

ক. Rohani Baharin

খ. Wang Ye

গ. Mubasshar Hussein

ঘ. Shamsul Wares

উত্তর: ক

ব্যাখ্যা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর এবং ২০২৩ সালের ৭ অক্টোবর এই টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়। মোট ৩০ লাখ বর্গফুট জায়গায় তিনতলাবিশিষ্ট এ টার্মিনাল ভবনের নকশা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিঙ্গাপুরের সিপিজি করপোরেশন প্রাইভেট লিমিটেডের স্থপতি রোহানি বাহারিন।


৩৯. Orbis is the name of a–

ক. Band Music

খ. Game

গ. City

ঘ. Flying Eye Hospital

উত্তর: ঘ

ব্যাখ্যা: অরবিস (Orbis) ইন্টারন্যাশনাল বা উড়ন্ত চক্ষু হাসপাতাল হচ্ছে একটি অলাভজনক ও বেসরকারি সংস্থা, যা বিশ্বব্যাপী বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে অন্ধত্ব মোচন ও অন্ধত্ব সৃষ্টিকারী রোগসমূহের চিকিৎসাসেবা এবং চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করে থাকে। সংস্থাটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি বিশ্বের প্রায় ৯২টি দেশে মানুষের চক্ষুসেবা প্রদান করছে।

চাকরির প্রস্তুতি শুরু হোক এখান থেকেই

Join Channel

Comments (0)

Be the first to comment.